সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ঈদকে ঘিরে জমে উঠেছে আশুলিয়ায় বিভিন্ন মার্কেট ও ফুটপাত, ক্রে/তার ভীড়ে মানুষের ঢল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭১ Time View

হেলাল শেখঃ আসন্ন পবিত্র ঈদ-উল আজহাকে কেন্দ্র করে ঢাকার আশুলিয়ার জামগড়ার বিভিন্ন মার্কেট ও ফুটপাতে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।

গত ৩ থেকে ৪ দিন ধরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ার রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল, জালাল প্লাজা ও নিউ বঙ্গ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একই সঙ্গে ফুটপাতের দোকানগুলোতেও নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের কেনাকাটা জমে উঠেছে।
ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের বিভিন্ন সামগ্রীর বিক্রি বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর মার্কেটগুলোতে মানুষের চাপ আরও বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মলের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “আমাদের পুরো মার্কেটে এসি সুবিধা থাকায় গরমের মধ্যেও অনেক মানুষ এখানে আসছেন। ঈদের কেনাকাটা কিছুটা বেড়েছে। তবে মার্কেটের সামনের ভিড় দেখে মনে হয় যেন পার্কে দর্শনার্থীদের সমাগম হয়েছে।”

মার্কেটটির মালিকপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন, “অন্যান্য ঈদের তুলনায় এবার ঈদ-উল আজহাকে ঘিরে ক্রেতাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি ফুটপাতেও ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের কেনাকাটা জমে উঠেছে।”
স্থানীয়দের মতে, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই আশুলিয়ার জামগড়াসহ এলাকাজুড়ে মার্কেট ও ফুটপাত এলাকায় মানুষের সমাগম বাড়ছে। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin