বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

মোরেলগঞ্জে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২১৯ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকালেবাগেরহাটের মোরেলগঞ্জে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান পলাশসহ বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও জমির মালিকরা।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজন ও সেবা প্রত্যাশী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্যসহ নানা সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, “ভূমি সেবা মানুষের একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানই বর্তমান সরকারের লক্ষ্য।”

উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার বলেন, “ভূমি অফিসে সেবার মানোন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে আমরা কাজ করছি।”

মেলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত তথ্য, অনলাইন সেবা গ্রহণ পদ্ধতি ও অভিযোগ নিষ্পত্তি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী এ মেলায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।বক্তারা বলেন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন ও হয়রানিমুক্ত সেবা প্রদানই এ মেলার মূল উদ্দেশ্য।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin