সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্টীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি আওতায় উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও তহসিলদারগণের সঙ্গে সিসিবিভিও রক্ষাগোলা নেতৃতৃন্দের ক্ষুদ্র নৃ-গোষ্ঠেী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তানোর উপজেলার হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশনের (সিসিবিভিও) আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড (বিএফডিডব্লিউ) জর্মানী’র সহযোগিতায় তানোর ভূমি অফিসের কানুনগো রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তানোর ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক,সার্টিফিকেট সহকারী ইমরুল কায়েস ইমন, সিসিবিভিও উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, সহ-সমন্বয়কারী শাহাবুদ্দিন সিহাব, উর্ধতন সমাজ সংগঠক ইমরুল সাদাত, সিসিবিভিও রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সাংবাদিক সাঈদ সাজু, টিপু সুলতান, মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া হতদরিদ্র ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষদের আমাদের সকলকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যে সব সমস্যগুলো রয়েছে সেগুলো প্রশাসনকে সু-নজর দিতে হবে।
সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পক্ষে থেকে সিসিবিভিও রক্ষাগোলা কমিটি উপজেলা প্রশাসনকে তাদের ভূমি সক্রান্ত বিষয়গুলো সমাধানের জোর দাবি জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin