সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তানোরে তিন দিনব্যাপী ভুমিসেবা মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪ Time View

আলিফ হোসেন,তানোরঃ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

​মঙ্গলবার (১৯মে) উপজেলা ভূমি অফিস চত্ত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভুমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

​এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)(অতিঃদাঃ) নাঈমা খান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারভীন, উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, ও উপজেলা বিআরডিবি (সাবেক) চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুপ্রমুখ।এছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ভুমি সেবা মেলা উপলক্ষে

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় । র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ভূমিসেবা বিষয়ক একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।​

মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

এছাড়া ঘরে বসে http://land.gov.bd পোর্টাল ও ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে কীভাবে সহজে সেবা নেওয়া যায়, স্টলে রাখা লিফলেট ও নির্দেশনার মাধ্যমে তা হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে।​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান তাঁর বক্তব্যে বলেন, “ভূমিসেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই মেলার আয়োজন।মানুষ যাতে কোনো রকম হয়রানি ছাড়া, অত্যন্ত দ্রুত ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”​সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।মেলাটি আগামী তিন দিন পর্যন্ত সর্বসাধারণের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin