সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

মাদকবিরোধী সচেতনতায় প্রে/মহার এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“মাদকমুক্ত সমাজ চাই” এই স্লোগানকে সামনে রেখে এলাকার সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুবসমাজ আজ মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে। তাই মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। এ সময় তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এসময় পশ্চিম প্রেমহার যুব সংগঠনও মানববন্ধনের প্রতি সম্মতি জানিয়ে সকলকে মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানায়।

এলাকাবাসী ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin