সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৯ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামের কৃতি সন্তান এ, এস,এম রেজোওয়ান খোকন ।‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামাল হোসেন ও সদস্য সচিব মো. মাজহারুল আলম মিথুন সাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন।দীর্ঘদিন ধরে এস,এম রেজোওয়ান খোকন বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তিনি তঁার দায়িত্ব পালন করে আসছেন।তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তঁার যোগ্যতা, দক্ষতা, মেধা, সততা ও ন্যায় পরায়ণতা দিয়ে সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। জীবদ্দশায় বিএনপির দুঃসময়ের রাজপথ কঁাপানো ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন খোকন ।এক প্রতিক্রিয়ায় খোকন তঁার দায়িত্ব পালনে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।পাশাপাশি বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, গনতান্ত্রিক ও দেশপ্রেম, নীতি নৈতিকতা মূল্যবোধ সততা সমুন্নত রেখে নারী শিক্ষা, এতিমদের পুর্নবাসন, মুক্তিযুদ্ধ ও সকল গনতান্ত্রিক আন্দোলন, স্মরনীয় ও বরনীয় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এবং সর্বস্তরের জনহিতকর কাজ এই সংগঠনের মাধ্যমে পরিচালনা করতে চান।তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে কঁাধে কঁাধ মিলিয়ে কাজ করতে হবে।প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণ ও তঁার রাজনৈতিক অবদান নতুন ও আগামি প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin