সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
মহেশপুরে মাদ/ক সে/বনের দায়ে এক যুবকের ৩ মাসের কা/রাদণ্ড ‎পাইকগাছায় তী/ব্র দা/বদাহ ও ভ্যাপসা গরমে বিপ/র্যস্ত জনজীবন পাইকগাছার চাঁদখালীর কাটাবুনিয়া বর্ষা মৌসুমে তলিয়ে যায় চলাচলের রাস্তা বাঁশের সাঁকো গোদাগাড়ীর সেই সমবায় কর্মকর্তার দুদ-কের মা/মলায় ৫ বছরের কা/রাদণ্ড দিয়েছেন আদালত সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ই/ন্তেকাল, বিভিন্ন মহলের শো-ক বানারীপাড়ায় কলেজছাত্রীর ন/গ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যা/কমেইল: গ্রেফ/তার মাহমুদ হাসান গোদাগাড়ীতে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন ইসরাত জাহান রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে পুলিশ কমিশনারের ম/তবিনিময় ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা দেয়াল ভে/ঙে বের করতে হবে ৪০ মণের ‘যুবরাজ’কে

গোদাগাড়ীর সেই সমবায় কর্মকর্তার দুদ-কের মা/মলায় ৫ বছরের কা/রাদণ্ড দিয়েছেন আদালত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুটি ধারায় মোট ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সংবাদ পরিবেশন পরিষেবা

রোববার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা সমন্বিত দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, গোদাগাড়ী থানার ফাঁদ মামলা নম্বর-২৬ (তারিখ: ১৪ মে ২০১৯) থেকে উদ্ভূত বিশেষ মামলা নম্বর-০১/২০২০ (রাজ.)-এ আসামি নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে।

রায়ে আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের কর্মকর্তারা জানান, মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষ্য আদালতে সঠিকভাবে উপস্থাপিত হওয়ায় এ রায় এসেছে। এতে দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তারা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

এর মধ্যে আগে ৭ হাজার টাকা দিতে বাধ্য হন অভিযোগকারী। পরে বিষয়টি দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে জানানো হলে দুদক ফাঁদ পাতে।

সেদিন দুপুর ২টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে বসে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোরশেদ আলম এবং মামলার বাদী উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল নৃপেন্দ্রনাথ দাসকে হাতে-নাতে আটক করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin