সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বরিশালে নারীসহ ৩ মা/দক ব্যবসায়ী আ/টক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৮ Time View


মোঃ সুমন ভূঁইয়া-
​বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ২৮৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

১৪ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানিয়েছেন- ‘কাউনিয়া থানার একটি বিশেষ টিম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অঞ্জন মজুমদারের ছেলে দূর্জয় মজুমদার (১৯)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে দূর্জয়ের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়।

অভিযানে সৈজদ্দিন হাওলাদারের ছেলে রমজান (২৪)-কে ৪৩ পিস এবং শাহানা (১৯) নামের এক তরুণীকে ১৯৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় মাদক বিক্রির ১৪,৯,৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।

​কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ী শাহানার স্বামী শাহাদাত কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin