
কে এম সোহেব জুয়েল ঃ
কসবা আল্লাহর মসজিদ নিবাসী, সড়ক ও জনপদের সাবেক সরকারি কর্মকর্তা এবং বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ ও গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের শ্রদ্ধেয় পিতা মরহুম মোঃ শাহানুর সরদারের রুহের মাগফিরাত কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর কসবা আল্লাহর মসজিদ শাহী জামে মসজিদ, টরকি হযরত দুত কুমার পীর সাহেবের মাজার, শরীফ বাড়ি জামে মসজিদ, কাজী বাড়ি জামে মসজিদ, তালুকদার বাড়ি জামে মসজিদ, কসবা খান বাড়ি জামে মসজিদ এবং বানিয়াশুরী জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি মরহুম মোঃ শাহানুর সরদারের বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত মুসল্লিরা গভীর শ্রদ্ধাভরে মরহুমকে স্মরণ করেন।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি ও গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজ মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, এস এম গফুর, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা বিএনপির সদস্য সরদার জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার মোল্লা, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত তালুকদার, জেলা যুবদলের সদস্য মোঃ মাসুম হাওলাদার ও রিপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল দর্জী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব গাজী, যুবদল নেতা মোঃ সিরাজ সরদার, মোঃ মশিউর শরীফ, যুব নেতা আরিফুল ইসলাম মিঠুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, মরহুম মোঃ শাহানুর সরদার মঙ্গলবার (১২ মে) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার জানাজা নামাজ বুধবার (১৩ মে) সকাল ১০টায় কসবা আল্লাহর মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।