
এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগরে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী সুজানগর ব্র্যাক হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । ব্র্যাক পাবনার হ্যাচারী ম্যানেজার আবু মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও আফিসার সেলস আব্দুল মালেক দেওয়ানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার সাইফুল ইসলাম।স্বাগত বক্তব্য দেন ব্রাক পাবনার হিসাব কর্মকর্তা আফতাবুল আলম।প্রশিক্ষণে মাছ চাষের আধুনিক পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ, পানির গুণাগুণ পরীক্ষা ও বায়োসিকিউরিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রশিক্ষকরা বলেন, সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৫০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষে নতুন প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।