শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া রাবার বুলেটে বৈষ্ণব বিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত ১২ই মে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বৈষ্ণব বিহারী মণ্ডল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষ্ণব বিহারী জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে যান। সেখানে চিকিৎসা ও অবস্থান শেষে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি।
গুলিবিদ্ধ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট বিদ্ধ হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে এবং রাতেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা গেছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin