সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি সাইফুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০২ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসেরন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান।

বৃহস্পতিবার (১৪মে) বিকালে তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমিসেবা প্রদান কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ইকবাল হোসাইন,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ, ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়েও খোজ খবর নেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক জনগণ সেবা নিতে এসে যেন ভূমি অফিসে ভোগান্তি পোহাতে না হয়, সেদিকে লক্ষ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়াও তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক সাইফুর রহমান হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে পৌছলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানিয়ে বরণ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদসহ ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin