শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮ Time View

​পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

​খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টির দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে গদাইপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী।

​স্থানীয় সূত্রে জানা যায়, গদাইপুর গ্রামের ওই খামারি দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বসতবাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে আসছিলেন। খামারের বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পার্শ্ববর্তী বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। ​​অভিযান চলাকালে দেখা যায়, খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই খামারিকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানকালে উপস্থিত ছিলেন ​মো. ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।​ স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, ​পাইকগাছা থানা পুলিশের সদস্য দল।

​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, “পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” একই সাথে তিনি সকল খামারিকে স্বাস্থ্যবিধি মেনে এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম অনুসরণ করে খামার পরিচালনার আহ্বান জানান।

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin