শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৫০ Time View

আনোয়ার হোসান,
নেছারাবাদ প্রতিনিধি //

নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা মোঃ হাসিবুর রহমানকে দেখতে চায় সর্বস্তরের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকায় তাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

মোঃ হাসিবুর রহমান পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকার বাসিন্দা। তিনি সরকারি বরিশাল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ব্যবসার ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

রাজনৈতিক জীবনে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি ত্যাগের কারণে যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান একজন যোগ্য প্রার্থী। তারা মনে করেন, তার নেতৃত্বে নেছারাবাদ উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এ বিষয়ে হাসিবুর রহমান বলেন, “যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে যত দ্রুত সম্ভব নেছারাবাদ উপজেলা যুবদলের কমিটি গঠন করা প্রয়োজন। দলকে শক্তিশালী ও গতিশীল করতে আমি সবসময় কাজ করে যেতে চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin