শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বিকল্প কর্মসংস্থান ও জীবিকায়নে সহায়তার লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামুল্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়। এটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসানপ্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জবই বিল ও পার্শ্ববর্তী বিল এলাকার মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতেই এই সহায়তা দেওয়া হয়েছে।
উপকারভোগী জেলেরা জানান, বকনা বাছুর পেয়ে তারা লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন,বিল এলাকায় মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin