সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪ Time View

হেলাল শেখঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের বড় কক্ষে সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ চলছে, এ ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ৯টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রধান নির্বাচন কমিশনার এসএম সামসুল আলম নিক্সন বলেন, আজ সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনার মোঃ মঞ্জুর হোসেন ঈসা জানান,শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে, কোনো প্রকার সমস্যা নাই বলে তিনি জানান।

সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয় এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান অব্যাহত রয়েছে।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৪ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন এবং নির্বাহী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সভাপতি পদে মোঃ ফজলে নেওয়াজ ও মোঃ আনোয়ারুজ্জামান আজাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে। ভোটে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিজয়ীদের সম্মানের সঙ্গে মেনে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin