শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ,

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার গোলাবাড়ি ও নিলখী খাল সংলগ্ন সড়ক অপসারণ করেই পুনঃ খাল খননের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং ওই সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠীর মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওই সড়কটি এলাকার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ছিলো। ওই সড়ক ব্যবহারকারীদের দাবি সম্প্রতি প্রভাবশালী একটি মহলের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দুটো ঘর বাঁচাতে অদৃশ্য কারণে রাস্তার বড় একটি অংশ অপসারণ করে সেখানে পুনঃ খাল খননের কাজ শুরু করা হলে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, বিকল্প রাস্তার ব্যবস্থা না করেই খাল খনন কাজ পরিচালনা করা হচ্ছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনদুর্ভোগ কমাতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী আশা করছেন, বৃহৎ জনস্বার্থ বিবেচনায় গোপালগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিবেন।

জন ভোগান্তি রোধে এ সংক্রান্তে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন যাহার টোকেন নং-সি ১০১, তারিখ ১৪ মে ২০২৬। এছাড়াও একই বিষয়ে ভুক্তভোগীরা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin