সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

পাবনায় হ/ত্যা মাম/লায় যা/বজ্জীবন সাজাপ্রা/প্ত আ/সামি গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৪ Time View

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টা ৫ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০)। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ভাঙ্গুড়া থানার ২০০৯ সালের একটি হত্যা মামলার (মামলা নং-০৫, তারিখ ৩১/০৮/২০০৯) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলাম।

গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তোফাজ্জল হোসেন বাবু,পাবনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin