
সাইদুর রহমান মানিক,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, ঠাকুরগাঁও- ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমানকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও- ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, সাংসদের সহধর্মীনি মোছাঃ শিরিন বানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, সহকারি শিক্ষক শামিমা বেগম, ট্রেড ইন্সট্রাক্টর রোকনুজ্জামান সোহেল প্রমূখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাঁও।