বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নি-রাপত্তাহীনতায় ভুগছেন জনগণ পটুয়াখালীতে জমি দখল চেষ্টার অভিযোগে পলিটেকনিক ইনস্টিটিউট এর হিসার রক্ষক এর বিরুদ্ধে থানায় জিডি

উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯ Time View

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)।।

খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি অপারেশন জুলফিকার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়। বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আক্তার শম্পা, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রকাশ ঘোষ বিধান ও আসাদুল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুহাম্মদ শফিয়ার রহমান, এডভোকেট রুহুল আমিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, ইউনুস আলী মোড়ল, আবুল হাশেম, শেখ খোরশেদুজ্জামান, দিলীপ কুমার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রভাষক আবু সাঈদ, শিক্ষক রাবেয়া সুলতানা, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম ও পূর্ণ চন্দ্র মন্ডল।

সভায় নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয়, বিদ্যুতের পাওয়ার গ্রীড নির্মাণ, মিনি স্টেডিয়াম নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বাস টার্মিনাল নির্মাণ, মাদকের ব্যবহার বন্ধে কমিটি গঠন, জুয়া, বাল্যবিবাহ, অবৈধ করাত কল বন্ধ, যানজট নিরসন, জলাতঙ্ক বিস্তার রোধ, কমিউনিটি পুলিশিং ইউনিটের কমিটি গঠন সহ কোরবানির পশুর হাটের নিরাপত্তা জোরদার করা সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin