বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নি-রাপত্তাহীনতায় ভুগছেন জনগণ পটুয়াখালীতে জমি দখল চেষ্টার অভিযোগে পলিটেকনিক ইনস্টিটিউট এর হিসার রক্ষক এর বিরুদ্ধে থানায় জিডি

পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা পৌরসভা কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেন্ডার একশন প্ল্যান (GAP) বৃত্তি প্রদান স্বরুপ দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার সকালে পৌরসভা অফিস কক্ষে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,

এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।

“শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডার একশন প্ল্যানের মাধ্যমে পৌরসভা চেষ্টা করছে যেন অর্থকষ্টে কোন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়। এই বৃত্তি শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

তিনি আরো বলেন, পৌরসভার এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। অভিভাবকবৃন্দ এই আর্থিক সহায়তার জন্য পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেন্ডার একশন প্ল্যানের (GAP) সঠিক বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা পৌরসভা একটি শিক্ষিত ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আহসান আরা বিনতে আহমেদ, পৌর সচিব লালু সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান,ইন্সপেক্টর অপারেশন জুলফিকার আলী,সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, শিক্ষক প্রদীপ শীল, পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারি উত্তম ঘোষ ও বিলক্লার্ক শাহিন হোসেন।

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin