শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, রাসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩১২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, “রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করে যেতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
মঙ্গলবার (১২মে)নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ এবং শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।
রাসিক প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে অভিহিত করা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই গাছের পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করেছি। আগামী বর্ষা মৌসুমে নগরীতে প্রায় তিন লক্ষাধিক বৃক্ষরোপণের বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে ও সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজ চলছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন নতুন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।স্বাস্থ্যসেবার সফলতার কথা উল্লেখ করে মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে আমরা শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। সিটি করপোরেশনগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। ফলে হাম-রুবেলা টিকাদানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।সভায় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই এই নগরীকে সুন্দরভাবে সাজানো সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম,সম্পাদক শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, প্রেসিডিয়াম সদস্য সুমন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি রহমত উল্লাহ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin