বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করায় গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল ফকিরকে সম্মননা ক্রেস্ট প্রদান করেছে গৌরনদী উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদক নির্মূল কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে ব্যতিক্রমী ও উৎসাহমূলক উদ্যোগ গ্রহন করেছেন প্রশাসন।
মংঙ্গল বার (১২ মে) সকালে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জামাল ফকিরকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম মাদক নির্মূল কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, মাদক সংক্রান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কারের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জামাল ফকির এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। সভায় ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুলতে হবে—তাহলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin