মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, রাসিক প্রশাসক ধামইরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি:পাবনার সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ফ্যান, মাইক সেট ও দান বক্সের নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে ।উপজেলার হাটখালি ইউনিয়নের এক নং ওয়ার্ডের পূর্বপাড়া মাইশাখোলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সোমবার রাতে এশার নামাজের পর মসজিদ তালাবন্ধ করে মুসল্লিরা চলে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চারটি ফ্যান,একটি মাইকসেট ও দান বক্স ভেঙে সেখানে রক্ষিত টাকা চুরি করে নিয়ে যায়। পরেমঙ্গলবার ফজরের আজান দিতে গিয়ে বিষয়টি টের মুয়াজ্জিন খাজা মোল্লা ।মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাছেদ জানান, চুরির বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এদিকে মসজিদে চুরির এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর মঙ্গলবার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদের চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin