সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

পেশার মর্যা/দা রক্ষা ও নি/রাপদ কর্মপরিবেশের দাবিতে ক্ষেতলালে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২২ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের ক্ষেতলালে পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ক্ষেতলাল উপজেলা ফারিয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ কামরুল হাসান।
মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক রহমান, সদস্য আবু ইউসুফসহ উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিদিন বিভিন্ন এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হলে তা পুরো পেশাজীবী সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই দ্রুত নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin