
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদের আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা,ভ্যান, অটোচালক দল ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা আজিজুল হক। ইতোমধ্যে তিনি আগাম প্রচার-প্রচারণা চালিয়ে উপজেলার সর্বস্তরের জনতার দোয়া ও সহযোগিতা চেয়ে বেড়াচ্ছেন।
তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন ,শিক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।
উপজেলাট প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাড়িয়েছেন সবসময়, একজন শ্রমিক নেতা হিসাবে তিনি আরো বেশী মেহনতি অসহায় মানুষের পাশে দাড়াতে চান।
উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলার জনতার সমর্থিত সাম্ভব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান আজিজুল হক । তিনি নির্বাচিত হলে আধুনিক ও একটি সমৃদ্ধশালী উপজেলা পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, আজিজুল জনপ্রতিনিধি না হয়েও বিগত দিনগুলোতে প্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন।উন্নয়নের জন্য কাজ করেছেন। রিক্সা ভ্যান ও অটো চালকদের সহযোগীতা করাসহ বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড,প্রতিবন্ধী কার্ড ও সমাজের উন্নয়নমুলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।
উপজেলার একজন রাজনৈতিক নেতা বলেন,তাকে আমরা সকলেই ভালোবাসি, ভাইস চেয়ারম্যান হিসেবে আমরা তাকেই চাই। নির্দলীয় ভাবেও যদি সে প্রার্থী হয় তবেও বিপুল ভোটে বিজয়ী হবে।
এব্যাপারে ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক জানান- আমি আশা করি উপজেলার সাধারন মানুষের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে আমাকে জয়যুক্ত করবে। তিনি বলেন- ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের প্রিয় নেতা ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের নেতৃত্বে ও পরামর্শে দীর্ঘদিনের অবহেলিত উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো এবং সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন উপহার দেব ইনশাআল্লাহ।’
আজিজুল হক উপজেলার একজন দানশীল এবং জনপ্রিয় ব্যক্তি। এলাকার রিক্সা,ভ্যান অটো চালকসহ সর্বস্তরের জনতার মধ্যেও রয়েছে তার একটি বিশেষ গ্রহযোগ্যতা। তিনি উপজেলায় রিক্সা ভ্যান ও অটো চালকদের উন্নয়নে ও যে কোন বিপদে তাদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। যার ফলে তিনি সর্বমহলে প্রশংসিতও হয়েছেন। জাতীয়তাবাদী দলের নেতৃত্ব ছাড়াও পারিবারিকভাবেও তিনি উপজেলার সর্বমহলে পরিচিত একজন ব্যক্তি।
আজিজুল হক ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা বলে জানান, এলাকার মানুষের জন্য কিছু করার আবেগ থেকেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলেও এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলাবাসীর পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। রিক্সা,ভ্যান ও অটোচালকসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি।