শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রা-ণ গেল ২ বোনের সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান, ২৫ লাখ টাকার চো-রাচালানি পণ্য আ-টক সৈয়দপুর বিমানবন্দরে সমাজকল্যাণ মন্ত্রীকে এসপির অ-ভ্যর্থনা

উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপি/য়ে হ/ত্যা স্ত্রী হাসপাতালে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৪০ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে ঘরে ঢুকে এক বৃদ্ধকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেহছে। এ সময় তার স্ত্রীও আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোবহান প্রামানিক (৭০) স্থানীয় এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার বলে জানা গেছে। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে।আটক হায়দুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এসময় দুর্বৃত্তরা সিদ কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।

আরও জানা গেছে,একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী। সে জড়িত কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin