বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

ময়মনসিংহে জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫১ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা আইন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ ও দস্যুতাসহ অন্যান্য স্পর্শকাতর অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহতি রয়েছে।

এছাড়াও সভায় মাদক সেবনের প্রবণতা রোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং জেলা উপজেলা পর্যায়ে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা এবং গ্রাম পর্যায়ে চুরি ও ছিনতাই রোধে গ্রাম পুলিশকে আরো সক্রিয় করার আহবান জানানো হয়। এছাড়াও সভায় চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে, এত কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের সকলের দল-মত নির্বিশেষে কাজ করতে হবে। তিনি আরো বলেন,জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অবশ্যই সকলের নিজ নিজ অবস্থান হতে সবাইকে সহযোগিতা করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ময়মনসিংহ ০১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর এবং ময়মনসিংহ ০৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin