রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অ/ভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রে/ফতার ১৮ বছর ধরে ফায়ার সার্ভিসের দখলে জমি,ক্ষ-তিপূরণ না পেয়ে দিশেহারা নূরনাহার বেগম নীলফামারীর নবাগত এসপির ক/ঠোর নির্দেশনা সলঙ্গায় ৯ সরকারি চাকরীজীবির মায়ের দা-ফন সম্পন্ন ময়মনসিংহে জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-(বালক-বালিকা) প্র-স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘাটাইলে বনের ভেতরে ৩ অ/বৈধ করাত কল উ/চ্ছেদ স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিএডিসি বীজ কে/লেঙ্কারি নড়াইলে শিশুকে যৌ-ন হয়-রানির অভিযোগে ইমামকে গ্রে-ফতার করেছে পুলিশ

ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অ/ভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ হাসান মন্ডল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯-মে)সন্ধ্যা ৬:৩০ মিনিটে অফিসার ইনচার্জ এর সার্বিক নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিম, এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ক্ষেতলাল থানাধীন রামপুরা গ্রামের নজরুল ইসলাম @ বাটুর ছেলে মোঃ হাসান মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত হাসান মন্ডল এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে গোপনে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ক্ষেতলাল থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদকমুক্ত উপজেলা গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin