সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :-
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা/ণনাশের হু/মকি, জিডি ‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপি/য়ে হ/ত্যা স্ত্রী হাসপাতালে ক্ষেতলালে শালিশের মা/রামারি থেকে ধর্ষণচেষ্টার মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বাদী প্রকাশিত সংবাদ ভি/ত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন সাংবাদিক মতিউরের ওপর হা/মলার প্র-তিবাদে মানববন্ধন ও বিক্ষো/ভ সমাবেশ অবশেষে নতুন চালু হলো ঐতিহ্যবাহী মহিশালবাড়ী গবাদি পশুর হাট পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন র‌্যাব-১২ এর অ/ভিযানে ১ কেজি হে/রোইনসহ ১ জন মা/দক সরবরাহকারী গ্রে/ফতার ‎সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ-২০২৬ইং উদযাপন শুরু

র‌্যাব-১২ এর অ/ভিযানে ১ কেজি হে/রোইনসহ ১ জন মা/দক সরবরাহকারী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১ কেজি হেরোইনসহ ১ জন মাদক সরবরাহকারী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ০৯ মে ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিণ চড়া বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী হাইওয়ে রাস্তায় নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। ০১ জন মহিলা (৫২)। আসামির নাম ও ঠিকানা তদন্তের জন্য গোপন রাখা হয়েছে।

৩। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin