
খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে ৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এন্তাজুল ইসলাম ওরফে সাদ্দাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ।পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সাদ্দামকে তল্লাশি করে তার কাছ থেকে নেশাজাতীয় ৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।