রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ের স/ড়কেই পাওয়া গেল অনার্স পরীক্ষার ১১টি খাতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬১ Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে।bশনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোণের সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১টি খাতা পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায়, খাতাগুলো সমাজকর্ম বিভাগের পরীক্ষার উত্তরপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বড় মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় সড়কের ধারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকটি খাতা দেখতে পান পথচারীরা। কৌতূহলবশত কাছে গিয়ে তারা দেখতে পান, এগুলো শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে যায়।যেখানে এত গুরুত্বপূর্ণ থাকা দরকার-যেখানে লেখা থাকে একজন শিক্ষার্থীর পরিশ্রম,স্বপ্ন আর ভবিষ্যতের হিসাব।অথচ সেই গুরুত্বপূর্ণ উত্তরপত্রই যদি পড়ে থাকে শহরের ব্যস্ত সড়কের পাশে, তাহলে প্রশ্ন উঠবেই দায়িত্ববোধ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর। এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।কারণ,পরীক্ষার খাতা শুধু কাগজ নয়,এগুলো একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের মূল্যবান দলিল।এমন গুরুত্বপূর্ণ নথি কীভাবে সড়কের পাশে এসে পড়ল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে।স্থানীয়দের
অভিযোগ,পরীক্ষার খাতা পরিবহন ও সংরক্ষণে চরম অবহেলার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তাদের মতে,দায়িত্বশীলদের সামান্য গাফিলতিও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এ ধরনের ঘটনা শিক্ষাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকেও দুর্বল করে দেয়। ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন,“বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কীভাবে খাতাগুলো সেখানে এল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষার খাতা সংরক্ষণ ও পরিবহনে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। একইসঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শিক্ষাসংশ্লিষ্ট সচেতন মহলের মতে, শুধু পরীক্ষা গ্রহণ নয়, উত্তরপত্র সংরক্ষণ ও নিরাপদ ব্যবস্থাপনাও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামান্য অবহেলা থেকেও বড় ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম নিতে পারে। এই বিষয়ে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি করেছেন নানান মহল হতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin