বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

সলঙ্গায় ভিন্নধর্মী বিনোদন স্পট বকুল তলা ব্রীজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের বকুলতলা ব্রিজের নিচে ফুলজোড় নদী যেন এখন এক অন্যরকম রূপে সেজেছে।নদীর বুকে জমে থাকা কচুরিপানা তৈরি করেছে সবুজের বিশাল চাদর।দূর থেকে দেখলে মনে হয়,যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক নান্দনিক বিনোদন কেন্দ্র।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার প্রকৃতি প্রেমী ছুটে আসছেন পানির উপর দিয়ে হাঁটা এই ব্যতিক্রমী সৌন্দর্য উপভোগ করতে।কেউ ছবি তুলছেন,কেউ ভিডিও করছেন,আবার কেউ পরিবার-পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দঘন সময়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই সবুজ সৌন্দর্যের অসংখ্য ছবি ও ভিডিও।
তবে সৌন্দর্যের পাশাপাশি বাড়ছে শঙ্কাও।কচুরিপানার ঘন স্তরের কারণে নদীর প্রকৃত গভীরতা বোঝা কঠিন হয়ে পড়েছে।অসতর্কভাবে চলাচল বা ছবি তুলতে গিয়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।স্থানীয়দের অনেকেই মনে করছেন,দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সতর্কতামূলক ব্যবস্থা ও প্রশাসনের নজরদারি।
প্রকৃতির এই ব্যতিক্রমী রূপ যেমন মানুষকে আনন্দ দিচ্ছে,তেমনি সচেতনতার বার্তাও দিচ্ছে সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপত্তার দিকেও থাকতে হবে সমান গুরুত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin