বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উ-দ্বোধন হায়দরাবাদে মাদ/কবিরোধী অভি/যানে বিদেশি মদ ও ই/য়াবাসহ দুইজন গ্রে/ফতার ভারতে বন্দরের সংগঠন নিয়ে অসন্তুষ্টি, বাংলাবান্ধা স্থলবন্দরে ক/মেছে পাথর আমদানি পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং পটিয়া বারী এগ্রো ফার্ম অ-নাবাদি জমি থেকে জৈব সার উৎপাদনে সফলতা কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ

তারাগঞ্জে ৩১ শয্যা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৯ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতি‌নি‌ধি।।

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তারাগঞ্জের সাধারণ মানুষ যেন উপজেলা পর্যায়েই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান এই সম্প্রসারণের ফলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখায় সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শিপু, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin