রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

সলঙ্গার সাহেবগঞ্জে গরু-ছাগল হাটের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫১ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঐতিহ্যবাহী সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন,রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
দীর্ঘদিন ধরে সাহেবগঞ্জ হাট-বাজারটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসলেও এখানে কোনো গরুর হাট ছিল না। ফলে এলাকার মানুষকে গবাদিপশু কেনাবেচার জন্য দূর-দূরান্তে যেতে হতো।স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এবার সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাট চালু করা হলো।আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাহেবগঞ্জ হাট-বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে এবং নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীট কম্পোজিট টেক্সটাইল মিলস্ লি. (গাজীপুর)-এর পরিচালক একরামুল হক,বেঙ্গল ইঞ্জিনিয়ারিং লিমিটেড সার্ভিসের পরিচালক বিশ্বজিৎ সাহা।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল ইসলাম,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,আলহাজ দুলাল হোসেন খান,ব্যারিস্টার আব্দুল বাতেন, রাশেদুল হাসান পাপন,আব্দুল লতিফ সরকার,ওবায়দুল হক সুমন,এনামুল হক সরকার,এ্যাড. আব্দুল গফুর,রুহুল আমিন,মাসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,দূরের ব্যাপারীদের জন্য নিরাপত্তা ও  থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাট চালু হওয়ায় স্থানীয় খামারী,ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin