শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
তানোরে শেষ মুহুর্তে বা/ড়তি দামেও মিলছে না শ্রমিক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অ/ভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মা/দক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোদাগাড়ীতে খাসপুকুর লি/জ বাতিল করে ৮০ পরিবাকে বাঁচা/নোর দাবী ধামইরহাটে রবিবারের সাপ্তাহিক হাট ইজারা বাতিলের দা-বিতে সংবাদ সম্মেলন পীরগঞ্জে উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাবনা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব ছুফি উল্লাহ যোগদান ও দায়িত্বভার গ্রহণ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জ-লাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্র-তিবাদ বাকেরগঞ্জে চায়ের দোকানের আড়ালে মা-দক বিক্রিকালে গ্রে-ফতার গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অ/ভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মা/দক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা এলাকা হতে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১টি মোটরসাইকেল জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৬ মে ২০২৬ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার হইতে সলঙ্গাগামী রাস্তায় ওভারব্রীজের পশ্চিম পার্শ্বে জনৈক নাজমুল হাসান(৪০) এর হার্ডওয়্যার এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ শহীদুল ইসলাম(৩০), পিতা-শফিকুল ইসলাম, সাং-রাজনগর হাঙ্গামী, ইউপি-মনোগাছা, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাঁনবাবগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ চাপাঁইনবাবগঞ্জ সীমান্ত হইতে সংগ্রহ করে মোটর সাইকেলে বহনপূর্বক সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin