শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
তানোরে শেষ মুহুর্তে বা/ড়তি দামেও মিলছে না শ্রমিক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অ/ভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মা/দক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোদাগাড়ীতে খাসপুকুর লি/জ বাতিল করে ৮০ পরিবাকে বাঁচা/নোর দাবী ধামইরহাটে রবিবারের সাপ্তাহিক হাট ইজারা বাতিলের দা-বিতে সংবাদ সম্মেলন পীরগঞ্জে উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাবনা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব ছুফি উল্লাহ যোগদান ও দায়িত্বভার গ্রহণ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জ-লাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্র-তিবাদ বাকেরগঞ্জে চায়ের দোকানের আড়ালে মা-দক বিক্রিকালে গ্রে-ফতার গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ পালিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতি বছরের ন্যায় এ বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস (৮ মে, ২০২৬ শুক্রবার হওয়ায়) ০৭ মে, ২০২৬ তারিখ বৃহস্পতিবার যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করেছে। এ বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে **“United in Humanity”**।

এ উপলক্ষে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও ইউনিট অফিসের সামনে সকাল ৯ টা হতে Human Chain (মানব শৃঙ্খল) Walk Way অবস্থান করে সকাল ১০টা পর্যন্ত। এরপর কেক কেটে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করে। বেলা ১১টা থেকে রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে যুব স্বেচ্ছাসেবকদের উদ্যোগে সারাদিন ব্যাপি স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়। উক্ত Human Chain (মানব শৃঙ্খল) Walk Way ও স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এ সময় তিনি বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সদস্যরা বিশ্বব্যাপী আর্তমানবতার কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। এ দিবসের মধ্যদিয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এগিয়ে যাবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান জুবায়ের খান বলেন, গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের সদস্যরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারী থেকে শুরু করে এখন পর্যন্ত তারা মানবিক কাজ করছে। বিভিন্ন মানুষকে রক্ত দান করছে।

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, ফারদীন খান প্রিন্স, এ কে এম ফয়জুল বারী, মোঃ নাজমুল হক স্বপন, রিহাব ইনাম, মুহাম্মদ মামুনুর রশিদ, মোঃ রাশেদুল আলম, গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের আজীবন সদস্যগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin