
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বৃহস্পতিবার ৭ মে নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।
নীলফামারী জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে উপস্থিত হলে তাকে জেলা পুলিশ নীলফামারীর পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান শেখ জাহিদুল ইসলাম, পিপিএম পুলিশ সুপার নীলফামারী
অতঃপর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার কে গার্ড অফ অনার প্রদান করেন।
এরপর শেখ জাহিদুল ইসলাম, পিপিএম নিকট হতে নীলফামারী জেলার দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।
এসময় জেলা পুলিশ নীলফামারীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফ গন উপস্থিত ছিলেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।