
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মে) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ ও মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের পরিবারবর্গের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা প্রত্যেকের হাতে তুলে দেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউল হক, পিপিএম।