শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে মা/দক সেবনের দায়ে যুবকের কারা/দণ্ড ও জরি/মানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে মাদক সেবন করে পরিবেশ নষ্ট করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৬মে) গোদাগাড়ী উপজেলার কদম হাজির মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত করার সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে সাজা ভোগের জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin