শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

তানোরে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৬ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের সভাপতিত্বে ও এসআই নাঈম ইসলামের সঞ্চালনায় থানা চত্ত্বরে আয়োজিত ওপেন হাউস ডে-২০২৬ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেল এসপি মির্জা আব্দুস সালাম। এদিন বুধবার (৬মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই ওপেন হাউস-ডে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা হয়। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন,বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম,
উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, সাবেক সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা,কাউন্সিলর আতাউর রহমান,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, মাহাবুব চৌধুরী গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেসক্লাবের সম্পাদক সারোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলিফ হোসেন, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান,সাংবাদিক ক্লাবের সংগ্রামি সভাপতি সোহানুল হক পারভেজ, সম্পাদক রায়হান আলী ও সৈয়দ মাহমুদ শাওন প্রমূখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিন সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা জনগণের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin