বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

মেঘনায় দুই মাসে ২০৩ জেলে আ/টক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৩০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

অভয়াশ্রমে মাছ ধরার নিষিদ্ধ সময়ে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় গত মার্চ ও এপ্রিল দুই মাসে মৎস্য দপ্তরের অভিযানে ২০৩জন জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, অন্যান্য অভয়াশ্রমে মাছ ধরার নিষিদ্ধ সময়ে সরকারের নির্দেশ শতভাগ পালনের জন্য মেঘনা নদীর হিজলা উপজেলা অংশে গত মার্চ ও এপ্রিল দুই মাসে দিন-রাত এ অভিযান অব্যাহত ছিলো।

তিনি আরও বলেন, এসময়ে ২০৪টি অভিযানে ২০৩ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি ২০৩টি মামলা ও ৪৪টি মোবাইল কোর্টে চারজন জেলেকে নিয়মিত মামলায় জেলহাজতে প্রেরণ এবং অন্যান্য অসাধু জেলেদের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের রায়ে ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এসময়ে জব্দকৃত বিপুল পরিমান অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, সরকারের নির্দেশ শতভাগ পালন করতে সব সময় আমরা নিজেদের জীবন বাঁজি রেখে সর্বদা প্রস্তুত রয়েছি।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলমের ভূয়শী প্রশংকা করে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াস সিকদার বলেন, মৎস্য অফিসার মোহাম্মদ আলমের মতো সারাদেশের অফিসারগণ সাহসী ভূমিকা পালন করলে হারিয়ে যাওয়া মাছে ভাতে বাঙালির গৌরব ফিরে আসতে বেশি দিন সময় লাগবেনা।

তিনি (ইউএনও) সাহসী সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলমকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহবান জানিয়ে বলেন, এইসব সাহসী অফিসারগণ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেলে তাদের কাজের গতি আরো বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin