বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পীরগঞ্জে শিশুসহ দুই জনের অ/স্বাভাবিক মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৮ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে এবং ইদুর মারার গ্যাস ট্যালেট খেয়ে শিশুসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বাসন্ডি ও মালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী বাজার সংলগ্ন বাসন্তী গ্রামের ফরিদের তিন বছরের শিশু হাবিবুর রহমান তার মায়ের সাথে মঙ্গলবার সকালে বাড়ির পাশে ভুট্টাখেতে যায়। শিশুটিকে খেলতে দিয়ে মা ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে তার অজান্তে শিশুটি খেতের পাশের একটি নালায় পড়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, উপজেলার হাজিপুর ইউনিয়নের মালগাঁও গ্রামের মৃত ইমাম উদ্দীনের ছেলে দবিরুল (৫৬) সকালে ইদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যায়। তার স্বজনদের বরাতে পুলিশ জানায়, দবিরুল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। রোগের অসহনীয় যন্ত্রণা সইতে না পেরে তিনি ইদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর দবিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, এ দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin