রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

গোদাগাড়ীতে মা/দক সেবী যুবকের কা/রাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৯ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী এক যুবককে কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (৪মে) উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে মাদকাসক্ত ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এলাকায় মাদক সেবন ও পরিবেশ বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অভিযোগের সত্যতা পান এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত যুবককে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন:​”মাদকের মরণ নেশা সমাজ ও পরিবারকে ধ্বংস করছে। মাদক নির্মূলে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সামাজিক শান্তি বজায় রাখতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এই ধরণের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”
এদিকে সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
উপজেলা প্রশাসনের এমন বলিষ্ঠ ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা মনে করছেন, ভ্রাম্যমাণ আদালতের এমন নিয়মিত তৎপরতা মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin