রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভি/যানে প্রায় ৯৫ লাখ টাকার অ-বৈধ পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৩ Time View

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ ঔষধ, জিরা ও কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে অবস্থান নেয় একটি আভিযানিক দল।
সোমবার (৪ মে) ভোর ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকটির পাথরের নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ ও জিরা উদ্ধার করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার হরিণখোলা এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করে বিজিবির হরিণখোলা বিওপির টহলদল।
জব্দ করা পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি চোরাচালান সংশ্লিষ্টদের শনাক্ত ও আটকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin