মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
ভে/জালবিরোধী যৌ/থ বাহিনীর অ/ভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীদের প/লায়ন আশুলিয়ায় নয়নজুলি খাল দখ/ল করে ফ্যান্টাসি কিংডমের ড্রেন নির্মাণসহ বিভিন্ন স্থাপ/না তৈরি আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যা/নজট, চর/ম দু/র্ভোগে জনসাধারণ গৌরনদীতে ইউএনওর বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশের প্রতি/বাদে মান/ববন্ধন ও প্রতি-বাদ সমাবেশ ‎ গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অ/নুষ্ঠিত বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলার উ-দ্বোধণ বরিশালে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নি/খোঁজ বরিশাল নগরীর শীতলা ও কালীমাতার মন্দির সু/রক্ষা কমিটি গঠণ উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দা-লালের কারাদ-ণ্ড উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরি/মানা

রাজশাহী কারাফটকে শে-ষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী দুলাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ কঠোর নিরাপত্তা ও নিয়মের মধ্যেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কারা প্রশাসন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক বন্দি বাবাকে তার মৃত সন্তানের শেষ মুখ দেখার সুযোগ করে দেওয়া হলে সেখানে তৈরি হয় হৃদয়বিদারক এক আবেগঘন মুহূর্ত।সংবাদ পরিবেশন

কারা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল, যিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, তার ছেলে আব্দুল্লাহ গত শনিবার (২ মে) এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আকস্মিক এ মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কারাগারে থাকা বাবা দুলালও ভেঙে পড়েন এবং শেষবারের মতো সন্তানের মুখ দেখার আকুতি জানান পরিবারের পক্ষ থেকে।

পরিবারের আবেদন বিবেচনায় নিয়ে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কারাগারের প্রধান ফটকে নিহত আব্দুল্লাহর মরদেহ আনা হয়। সেখানে কঠোর নিরাপত্তা বজায় রেখে বন্দি দুলালকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।

কারাগারের ফটকে সেই মুহূর্তটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী। ছেলের নিথর দেহ দেখে দুলাল নিজেকে আর সামলে রাখতে পারেননি। তার কান্নায় উপস্থিত স্বজন ও কারারক্ষীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ও নিরাপত্তা নিশ্চিত রেখে মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দিদের জীবনেও পারিবারিক সম্পর্ক ও আবেগের মূল্য রয়েছে- এই ঘটনাটি তারই প্রতিফলন।

স্থানীয় সচেতন মহলের মতে, শাস্তি ভোগ করলেও একজন মানুষ তার পারিবারিক অনুভূতি থেকে বিচ্ছিন্ন নয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ায়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এই পদক্ষেপ মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin