রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব মু-ক্ত গণমাধ্যম দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৯ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ পালিত হয়েছে।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে পরিষদ চত্ত্বরে একটি র‌্যালি বের করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ প্রশাসক নবীউল কারিম সরকার, সাংবাদিক সোহরাব আলী, আশরাফুল ইসলাম, এম এ বাসেত, মোস্তাক আহম্মেদ, খাদেমুল ইসলাম ও আতিকুর রহমান জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার প্রতিনিধি উপপরিদর্শক লুৎফর রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাবিব, এসকে দোয়েল, তরিকুল ইসলাম, আহসান হাবিব, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টু সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানান। এছাড়া সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin