শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৫৮ Time View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ী এলাকা ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনসংযোগ শুরু করেছেন মাসুদ রানা। তিনি পেশায় একজন আইনজীবী। মাসুদ রানা টাঙ্গাইল জজকোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার সংস্থার মধুপুর শাখার আইন বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
মাসুদ রানা ছোটবেলা থেকেই ফুলবাগচালাসহ বিভিন্ন এলাকার মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছেন। তিনি ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দাদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে থাকেন। তিনি এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার জন্য এলাকাবাসীর চাপের মুখে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। বিগত রমজান থেকে প্রতিনিয়ত তিনি ফুলবাগচালা গ্রামে গ্রামে জনসংযোগ করে চলছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin