শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

বানারীপাড়ার পদ ব-ঞ্চিত ছাত্রনেতা এখন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৬১ Time View

সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি //
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও রাজপথের আন্দোলনের স্বীকৃতি পেলেন বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ছাত্রনেতা রাহাতুল ইসলাম সজল। স্থানীয় রাজনীতিতে বারবার পদ-বঞ্চিত হলেও এবার তিনি জায়গা করে নিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে।
তাকে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

রাহাতুল ইসলাম সজল বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের বাসিন্দা। তিনি মোক্তার হোসেন ও মরিয়ম বেগম দম্পতির সর্বকনিষ্ঠ পুত্র। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপে থেকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির দুঃসময়ের পরীক্ষিত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয় রাজনীতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে একাধিকবার বঞ্চিত হন সজল। তবে থেমে না গিয়ে নিজের রাজনৈতিক স্বপ্নকে বেগবান করতে তিনি পাড়ি জমান ঢাকায়। সেখানেই আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড ও দলের প্রতি নিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে হয়ে ওঠেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পরিচিত মুখ।

রাজনৈতিক অঙ্গনে সজলের এই উত্থানকে বানারীপাড়ার তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নতুন দায়িত্ব পাওয়ায় এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

মোঃ সাব্বির হোসেন ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin