শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

ঝালকাঠির নলছিটিতে সেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩০ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ধান কাটার শ্রমিক সংকট ও দেশের আবহাওয়ায় চলমান বন্যা পরিস্থিতির কারনে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নলছিটির অনেক এলাকার কৃষকরা।
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সেচ্ছাশ্রমে নলছিটি পৌরসভার মালিপুর এলাকার বাচ্চু নামের এক কৃষকের প্রায় বিশ শতক জমির বোরো ধান কেটে সহযোগিতা করেছে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

এতে উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদলের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচনা করে কৃষক বাচ্চু হোসেন বলেন,একদিকে বৃষ্টি অপরদিকে ক্ষেতে পাকা ধান,কিন্তু কাটার মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না।এতে এই মৌসুমে বোরো ধান ঘরে তুলতে না পারলে বেশ ক্ষতির মুখে পরে যাবেন কৃষকরা।এমনিতেই ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় বেশ লোকসানে পরতে হচ্ছে কৃষকদের,এরই মধ্যে আবহাওয়ার বৈরিতা লোকসানের পরিমান আরও বারিয়ে দিচ্ছে।এমন সময় বিনা পারিশ্রমিকে ছাত্রদলের ছেলেরা আমার ধান কেটে দেয়ায় আমার বিশাল একটা উপকার হয়েছে।আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী বলেন,আমরা নলছিটি ডিগ্রী কলেজ ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মতো দেশের মানুষের সেবায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।আমাদের এরকম মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin